আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

জাপানে নিরাপত্তা বিল পাস পার্লামেন্টে হাতাহাতি

জাপানে নিরাপত্তা বিল পাস পার্লামেন্টে হাতাহাতি

জাপানি আইনপ্রণেতাদের হাতাহাতির মধ্যেই গতকাল
বৃহস্পতিবার নিরাপত্তা বিলে অনুমোদন দিয়েছে
সংশ্লিষ্ট কমিটি। এরই মধ্যে বিলটি পার্লামেন্টের
নিম্নকক্ষে পাস হয়েছে। আজকের মধ্যে
সেটি উচ্চকক্ষে যাওয়ার কথা। সেখানে বিলটি পাস
হলেই জাপানের সেনাবাহিনী নিজেদের
সীমান্তের বাইরে যুদ্ধে অংশ নিতে পারবে।
বিতর্কিত নিরাপত্তা বিলের অনুমোদন ঠেকাতে
গতকাল বৃহস্পতিবার জাপানের বিরোধীদলীয়
আইনপ্রণেতারা নিরাপত্তা বিল-সংক্রান্ত কমিটি
চেয়ারম্যানের মাইক্রোফোন কেড়ে নেওয়ার
চেষ্টা চালায়, বৈঠক কক্ষের প্রবেশপথগুলোও
বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সরকারদলীয়
পার্লামেন্ট সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি,
হাতাহাতিসহ নানামুখী চেষ্টা চালায়। কিন্তু শেষ
পর্যন্ত সরকারদলীয় জোটের সংখ্যাগরিষ্ঠ
ভোটে বিলটি অনুমোদন পায়। আজ শুক্রবারের
মধ্যেই বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে পাঠানো
হবে। সেখানে পাস হলে বিলটি আইনে পরিণত
হবে। তেমনটা হলে জাপানের সেনাবাহিনী এখন
থেকে আত্মরক্ষার জন্য কেবল নিজ সীমান্তে
নয়, নিজেদের এবং মিত্রবাহিনীর প্রয়োজনে
দেশের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের 'সেলফ
ডিফেন্স ফোর্স' কখনো দেশের বাইরে যুদ্ধ
করেনি। বর্তমানে চীনের সামরিক শক্তি বৃদ্ধির
চেষ্টা, উত্তর কোরিয়ার নানা হুমকিমূলক কর্মকাণ্ড
এবং বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে
জাপানের নীতিতেও পরিবর্তন আনা জরুরি বলে
দাবি করে আসছেন প্রধানমন্ত্রী শিনজো
আবে। বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রেরও তাতে
জোরালো সায় আছে।
বিশ্লেষকদের ধারণা, জাপানে টানা পাঁচ দিনের ছুটি
শুরুর আগেই বিলটি পাস করাতে চান প্রধানমন্ত্রী
আবে। আগামীকাল শনিবার থেকে ওই ছুটি শুরু
হচ্ছে। ছুটির আগে বিলটি পাস করাতে না পারলে
বিরোধিতাকারী জনগণ সংগঠিত হয়ে আরো বড়
পরিসরে বিক্ষোভ করার সুযোগ পাবে। তাতে
বিলটি নিয়ে জটিলতা বাড়বে।
প্রসঙ্গত, সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী
শিনজো আবের দলের জনপ্রিয়তায় ভাটা
পড়েছে। আর সেটার পেছনে আছে আবের
নিরাপত্তা বিল। এই বিলের বিরোধিতাকারী কয়েক
হাজার মানুষ গত বুধবার পার্লামেন্টের সামনে
বিক্ষোভ করে। তবে রাতে ১৩ জনের
গ্রেপ্তারের পর গতকাল বিক্ষোভকারীদের
সংখ্যা কম ছিল। সূত্র : এএফপি, বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত