আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু

সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু

সুদানে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে সাড়ে ১৪ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় কাউন্সিল সিভিল ডিফেন্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আব্দুল জলিল জানান, গত মে মাসে বর্ষাকাল শুরুর পর থেকে এতো মানুষের মৃত্যু হলো সেখানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর বলেও জানান তিনি।

সুদানে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এতে বহু ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে জানায় যে, সরকারের মানবিক সহায়তা কমিশন, মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, বন্যায় এক লাখ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবার।

সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনো অনেক এলাকা পানির নিচে ডুবে আছে। জাতিসংঘ বলছে, গত ১৪ আগস্ট ভারি বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা গতবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। সংস্থাটির তথ্য বলছে, ২০২১ সালে সুদানে বর্ষাকালে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয় তিন লাখ ১৪ হাজার পাঁচশ মানুষ। গত বছর বন্যায় দেশটিতে ৮০ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত