আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পবিত্র ভূমি রক্ষা : হোটেল থেকে যুবক-যুবতীদের বের করে মারধর

পবিত্র ভূমি রক্ষা : হোটেল থেকে যুবক-যুবতীদের বের করে মারধর

হোটেল, গেস্ট হাউসে হুড়মুড়িয়ে ঢুকল
একদল যুবক। কারও হাতে হকিস্টিক,
কারও চেন। তারপরেই গেস্ট হাউস,
হোটেলে থাকা পর্যটকদের ঘর থেকে
বের করে চলছে বেধড়ক মার। মহিলারা
ওই যুবকদের হাতে পায়ে ধরছেন, তাও
মারধর চালিয়ে যাচ্ছে তারা। ওই যুবকরা
নাকি ভারতের হরিদ্বারের পবিত্রতা
বজায় রাখতে আসরে নেমেছে। কী রকম
পবিত্রতা? 'গেরুয়া' যুবকদের বক্তব্য, এই
শহর পবিত্র। তাই এখানে কোনও অবৈধ
সম্পর্ক তারা বরদাস্ত করবে না। তাই
পর্যটকদের মধ্যে কোনও পুরুষ-মহিলার
সম্পর্ক তাদের অবৈধ মনে হলেই
সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চলছে মারধর।
ঘটনাটি ঘটে রবিবার। ভয়ে বহু দম্পতি
পুলিশে অভিযোগও দায়ের করতে
পারেনি। একটি ভিডিও ভাইরাল হতেই
তোলপাড় শুরু হয়ে গিয়েছে দেশে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল 'নীতি
পুলিশ' হরিদ্বারের পিরান কালিয়ারে
হোটেল, গেস্ট হাউসে ব্যাপক মারধর
করছে পুরুষ ও মহিলাদের। সকলে তাদের
হাতেপায়ে ধরছে, তবুও তারা ছাড়ছে
না। অনেক পর্যটকের ব্যাগপত্র বাইরে
ছুড়ে ফেলতেও দেখা গিয়েছে তাদের।
ভিডিয়ো দেখে ২০ জন দুষ্কৃতীর বিরুদ্ধে
বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা
হয়েছে থানায়। স্থানীয়রা জানাচ্ছেন,
ওই যুবকরা বলছিল, 'এটা পবিত্র শহর।
এখানে কোনও রকম অবৈধ সম্পর্ক চলবে
না'। পবিত্রতা বজায় রাখতেই তারা
মারধর চালাচ্ছে। হরিদ্বার পুলিশ সূত্রের
খবর, ২০ জনকে চিহ্নিত করা গিয়েছে।
হরিদ্বারের SSP সুইটি আগরওয়ালের
কথায়, 'কেউ আইন নিজের হাতে নিতে
পারে না। কোনও ব্যক্তির কাছ থেকেই
অভিযোগ না পেয়ে ভিডিয়ো পফুটেজ
দেখে আমরাই এফআইআর করেছি ওই
যুবকদের বিরুদ্ধে।

শেয়ার করুন

পাঠকের মতামত