আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ব্রিটেনের রাজা হচ্ছেন চার্লস

ব্রিটেনের রাজা হচ্ছেন চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের জেষ্ঠ্য সন্তান ও প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে দেশের রাজা ঘোষণা করা হবে আগামী ১১ সেপ্টেম্বর, শনিবার। ওই দিন ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী প্রাসাদ সেইন্ট জেমস প্যালেসে এ সম্পর্কিত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার রাজধানী লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের প্রধান আবাসস্থল ও দপ্তর বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিৃবতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজা নিয়োগ সংক্রান্ত রাজকীয় পরিষদের (অ্যাকসেশন কাউন্সিল) তত্ত্বাবধানে পরিচালিত হবে যাবতীয় আনুষ্ঠানিকতা। শনিবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৯টায় রাজপরিবারের সব সদস্যে ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ সময় স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করতে হবে তাকে।

এক ঘণ্টার এই আনুষ্ঠানিকতা শেষে ১০টায় সেইন্ট জেমস প্রাসাদের ফ্রেইরি কোর্ট বারান্দা থেকে জনগণের উদ্দেশে নতুন রাজার সিংহাসনের আরোহনের ব্যাপারটি ঘোষণা করা হবে। একই সময়ে লন্ডন ও যুক্তরাজ্যের সব এলকায়ও দেওয়া হবে সেই ঘোষণা।

যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় সিংহাসনে আসীন রানি এলিজাবেথ আলেক্সান্দ্রা মেরি উইন্ডসর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দ্বিতীয় এলিজাবেথ হিসেবে পরিচিতি পাওয়া এই রানি ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহন করেছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

গত ৭০ বছর ধরে রাজপরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া রানি দ্বিতীয় এলিজাবেথ  বছরের শুরু থেকেই বার্ধক্যজনিত শারিরীক সমস্যায় ভুগছিলেন। যাবতীয় রাজকার্য থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত