আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রানি এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন যাঁর হাতে

রানি এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন যাঁর হাতে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান। রানির মৃত্যুর পর বিশ্বের দীর্ঘতম রাজত্ব এখন ব্রুনাইয়ের সুলতানের। এই সুলতান ৫৫ বছর ধরে দেশটি শাসন করছেন।

আরব নিউজ ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলখিয়া প্রায় ৫৫ বছর ধরে রাজত্ব করছেন। বিশ্বের দীর্ঘতম সময় ধরে সিংহাসনের অধিকারী হিসেবে থাকার রেকর্ড ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে।

রানির মৃত্যুর পর এবার সেই তকমা পেতে যাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান। বর্তমানে জীবিত রয়েছেন এমন রাজা, রানি বা সুলতানদের মধ্যে ব্রুনাইয়ের সুলতানই সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে আসীন।

বলখিয়া সিংহাসনে বসেছিলেন ১৯৬৭ সালে। এরপর ৫৫ বছর (৫৪ বছর ৩৩৯ দিন) ধরে রাজত্ব করে যাচ্ছেন তিনি। ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের চেয়ে চার বছর বেশি সময় রাজত্ব করছেন বলখিয়া। দ্বিতীয় মার্গারেট বর্তমানে দীর্ঘতম রাজত্বের অধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে।

৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করেছেন তিনি। গত জুনে শাসনের ৭০ বছর পূর্ণ করেন তিনি। রানির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ব্রুনাইয়ের সুলতানের। ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন সাম্মানিক পদ দেওয়া হয়েছিল ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্যদের।

যুক্তরাজ্যের রানির চেয়ে অনেক বেশি ক্ষমতাবান ব্রুনাইয়ের সুলতান। তাঁর অনেক ক্ষমতা। দেশটির সংবিধান অনুযায়ী তিনি এসব ক্ষমতা পেয়েছেন। জরুরি অবস্থা জারির ক্ষমতাও রয়েছে তাঁর। তিনি সরকারের প্রধান। এ ছাড়া দেশটির পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় তাঁর হাতে। পুলিশের নিয়ন্ত্রণও তাঁর হাতেই।

সুলতান বলখিয়া ও ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের পরে আছেন সংযুক্ত আরব আমিতের শারজাহর সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। শনিবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসেলে সেন্ট জর্জেস চ্যাপেলে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানে খ্রিষ্টীয় রীতি মেনে প্রার্থনা করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত