আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ইন্দোনেশিয়ায় ধ্বংসস্তূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার

ইন্দোনেশিয়ায় ধ্বংসস্তূপ থেকে শিশুকে জীবিত উদ্ধার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুই দিন পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি তোশকের কারণে সিয়ানজুর শহরে ছেলেটি প্রাণে বেঁচে যায়। খবর আল-জাজিরার

আজকা মাওলানা মালিক নামের শিশুটি দুই দিন ধরে আটকা পড়েছিল। মৃত দাদির পাশ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে বের করে নিয়ে আসার পর তাকে শান্ত মনে হচ্ছিল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালের বাইরে স্থাপন করা তাঁবুতে আজকার হাত ধরে রেখেছিলেন তাঁর আত্মীয় সালমান আলফারিসি। তিনি বলেন, আজকারের অবস্থা এখন ভালো, সে আঘাত পায়নি। চিকিৎসক বলেছেন, শুধু খিদের কারণেই সে শারীরিকভাবে দুর্বল।

আজকারের এক আত্মীয় বলেন, শিশুটির মা গত সোমবারের এই ভূমিকম্পে মারা গেছেন। তিনি বলেন, সে (আজকা) বাড়ি যেতে যায়। ঘুমের মধ্যে বারবার মাকে ডাকছে। ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। বন্যার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। প্রায় ৪০ জন এখনো নিখোঁজ। দুই হাজারের বেশি আহত হয়েছেন। ২০১৮ সালের পর ইন্দোনেশিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ওই বছর সুলাওয়েসির পালু শহরের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে সুনামি ও ভূমিধসে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চার হাজারের বেশি মানুষ নিহত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত