আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কম্বোডিয়ায় হোটেলে আগুন, নিহত অন্তত ১০

কম্বোডিয়ায় হোটেলে আগুন, নিহত অন্তত ১০

থাইল্যান্ড সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দিকে সীমান্তবর্তী শহর পোয়েপেটে এ দুর্ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, ভবনটিতে যখন আগুন লাগে তখন প্রায় ৪০০ লোক ভেতরে ছিলেন। তাদের মধ্যে থাইল্যান্ডের অনেক নাগরিকও ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ওপর তলা থেকে লোকজনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে চেষ্টা করছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে। পোয়েপেট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যবর্তী একটি শহর। শহরটি ক্যাসিনোর জন্য জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ বলে অনেক থাই নাগরিক শহরটিতে যান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত