আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

চীন থেকে আগতদের কোভিড নেগেটিভ বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

চীন থেকে আগতদের কোভিড নেগেটিভ বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি থেকে চীন, হংকং ও ম্যাকাও থেকে আসতে হলে কোভিড নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হবে। করোনাভাইরাসের সংক্রমণের গতি কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর: বিবিসি’র।

মার্কিন স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে চীন, হংকং ও ম্যাকাও ছাড়ার সর্বোচ্চ দুদিন আগের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। নতুন বছরের শুরুতে চীন তাদের সীমান্তের কড়াকড়ি পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতে এ ঘোষণা এল যখন চীনে করোনার প্রকোপ নতুন করে বাড়ছে। তিন বছরের টানা কড়াকড়ি শেষে আগামী ৮ জানুয়ারি থেকে চীনারা স্বাধীনভাবে বিদেশ ভ্রমণ করতে পারবেন। এদিন থেকে চীনে প্রবেশকারীদের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে।

চীনের এমন ঘোষণার কারণে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান ও ভারতের পর এবার যুক্তরাষ্ট্র চীন থেকে আগতদের কোভিড কড়াকড়ির নীতিতে হাঁটার কথা জানাল। তবে যুক্তরাজ্য ও জার্মানি জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখনই চীন থেকে আগতদের ওপর কোনো বিধিনিষেধ আরোপের কথা ভাবছে না তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন অবশ্য পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা সংবাদমাধ্যমকে দোষারোপ করেছেন। চীনের কোভিড নীতিমালার অংশ তুলে ধরে হাইপ ওঠানো হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত