আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ভারতীয় সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

ভারতীয় সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

ভারতীয় ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানের অন্তত ১৮ শিশু মারা গেছে। ঠান্ডা ও কফের চিকিৎসায় সিরাপটি সেবনের পর শিশুদের মৃত্যু হয় বলে জানায় উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া’র।

মঙ্গলবার উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২১ শিশু ‘ডক-১ ম্যাক্স’ নামের সিরাপটি সেবনের পর মারাত্মক শ্বাসকষ্টে ভুগতে থাকে। এদের মধ্যে ১৮ জন মারা যায়। সিরাপটির এক ব্যাচে বিষক্রিয়াকারী উপাদান ইথিলিন গ্লাইকোল ছিল। তবে নিহত শিশুরা সবাই একই ব্যাচের সিরাপ সেবন করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

উজবেকিস্তানের ওইসব শিশুকে চিকিৎকের পরামর্শে সিরাপটি দেওয়া হয়নি। পরিবারের লোকজনের ইচ্ছায় এবং ওষুদের দোকানির পরামর্শে শিশুদের সিরাপটি দেওয়া হয় এবং পরিমাণে বেশিও খাওয়ানো হয়। তবে সিরাপটির প্রস্তুতকারক ভারতের ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেক, উজবেকিস্তানের আমদানিকারক প্রতিষ্ঠান কারম্যাক্স মেডিকেল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। তবে ভারত সরকারের একজন কর্মকর্তা বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত