আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

‘চীনে নার্স-ডাক্তাররা কাজের চাপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন’

‘চীনে নার্স-ডাক্তাররা কাজের চাপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন’

করোনার করালগ্রাসে প্রতিদিন হাজার হাজার মানুষ অসুস্থ্য হচ্ছেন চীনে। রোগীর চাপে হাসপাতালগুলোতে জায়গা সংকুলান হচ্ছে না। এমন অবস্থায় দেশটির তিয়ানজিন মেডিকেল ইউনিভার্সিটি জেনারেল হাসপাতালের এক ভয়াবহ চিত্র তুলে ধরল দ্য নিউইয়র্ক টাইমস।

গণমাধ্যটির দাবি, রোগীর অতিরিক্ত চাপে নাজেহাল অবস্থা হাসপাতালটির নার্স এবং ডাক্তারদের। ইতোমধ্যেই সংকট দেখা দিয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের। আসন সংকটে বারান্দায় ঠাঁই নিয়েছেন অসংখ্য রোগী। নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, নার্স এবং ডাক্তাররা কাজের চাপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। করোনায় আক্রান্ত হয়েও এক চিকিৎসক একদিনে দুটি অপারেশন করতে বাধ্য হয়েছেন।

এক চিকিৎসাবিজ্ঞানী বলেন, 'হাসপাতালের সব সরঞ্জাম ফুরিয়ে এসেছে। আগে যে ওয়ার্ডে নার্স থাকত ১০-১৫ জন, সেখানে এখন মাত্র ২-৩ জন থাকেন। অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। আমার আশপাশে প্রায় ৮০-৯০ জন করোনায় আক্রান্ত।' ২০২০ সাল থেকে জিরো-কোভিড নীতির আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল।

সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। তার পর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে যে, দেশটিতে নতুন করে কোভিড ঢেউ আঘাতের বিষয়ে উদ্বেগের মধ্যে চীনের হাসপাতালগুলোতে রোগী দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত