আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বছরের শেষ দিনেও ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বছরের শেষ দিনেও ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বছরের শেষ দিনেও শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র জানিয়েছেন, নগরীতে কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বেশ কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন অন্তত একজন।

এদিকে, নববর্ষের আগ মুহূর্তে এই হামলার ঘটনায় রাশিয়াকে ইউক্রেন ও বিশ্ব ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের। সর্বশেষ এই হামলার মাত্র দু'দিন আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। শুক্রবার রাতভর ইরানের তৈরি ১৬টি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। সেগুলোর মধ্যে সাতটি রাজধানী কিয়েভে পড়ে। যদিও রুশ ড্রোনের সবই ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।

এদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, বছরের শেষে রাশিয়া ইউক্রেনকে বিদ্যুৎহীন করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। শ্যামিহাল বলেন, মস্কো ভয় দেখাতে নতুন বছরের জন্য আমাদের অন্ধকারে রাখতে বেসামরিক অবকাঠামোর যতটা সম্ভব ক্ষতি করতে চায়। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বেসামরিক অবকাঠামোতে হামলা হচ্ছে।আবাসিক ভবন, হোটেল, দোকান, উৎসবের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তবে হামলার পরও বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

এ সময় তিনি বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো নতুন বছরের কয়েক ঘণ্টা আগে হামলা চালিয়েছে। এই আগ্রাসনের জন্য রাশিয়াকে ক্ষমা করবে না ইউক্রেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, নববর্ষের আগ মুহূর্তে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে তিনি বলেন, এর জন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত