আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৭

জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৭

জাপানের নাগাসাকি উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে চারজন ক্রুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। ক্রুদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনতিয়ান’ নামের জাহাজটির ৪ জন ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয় নিকটবর্তী জাহাজগুলো। এখনো আরও ১৭ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকৃত ৪ জনই চীনের নাগরিক।

জাপানের বার্তাসংস্থা কয়োদো জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে জিনতিয়ান জাহাজ থেকে বার্তা পাঠানো হয়। এর চার ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়। ক্রুরা বার্তায় জানায়, ‘তাদের জাহাজ কাত হয়ে গেছে এবং ভেতরে পানি ঢুকে যাচ্ছে।’ জাপানি কোস্টগার্ড জানিয়েছে হংকংয়ের পতাকাবাহী এ জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। এরমধ্যে ১৪ জন চীনের নাগরিক। বাকি ৮ জন মিয়ানমারের। জানা গেছে, জাহাজটিতে কাঠ ছিল। ঠিক কী কারণে এটি ডুবে গেল সেটি এখনও জানা যায়নি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত