আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী গ্রেফতার

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ভোর রাতে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে। ইসলামাবাদ পুলিশও ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সচিব ওমর হামিদ খানের অভিযোগে গতরাতে ইসলামাবাদের কোহসার থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ইসিপি ও এর সদস্যদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয়।

বুধবার এ মামলায় ফাওয়াদ চৌধুরীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। ইমরান খানের দলের একাধিক নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। ফাওয়াদ চৌধুরী ২০১৮ সাল থেকে গত বছরের এপ্রিল পর্যন্ত দুই দফায় পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী ছিলেন। পরে কয়েক দিন দেশটির আইনমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি। এর আগে তিনি পিটিআইয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত