আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্র-জার্মানির পর এবার ইউক্রেনকে ‘লেপার্ড-২’ দেবে কানাডা

যুক্তরাষ্ট্র-জার্মানির পর এবার ইউক্রেনকে ‘লেপার্ড-২’ দেবে কানাডা

যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ। প্রতিরক্ষামন্ত্রী অনিতা বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়াবে এবং বেঁচে থাকার সুবিধা দেবে। পাশাপাশি কৌশলগত সুবিধা দেবে এই ট্যাংক। ইউক্রেনের আরও বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে এটি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে পশ্চিমা মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাংক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাতে রাজি হয় জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। ট্যাংক পাঠানোর তালিকায় এবার যুক্ত হলো কানাডাও।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাংকগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোতায়েন করা হবে। শুধু তাই নয়, এসব উন্নত ট্যাংক এবং এর সরঞ্জাম পরিচালনার জন্য ইউক্রেনীয় সেনাদের সহায়তায় কিয়েভে কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিশ্রুত ট্যাংকের সংখ্যা আরও বাড়তে পারে। এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ সহজ কাজ নয়। কিন্তু যুদ্ধে বিজয় অর্জনের জন্য এই ট্যাংক টিকিয়ে রাখার বিকল্প নেই। ইউক্রেনকে আরও কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা করবো আমরা।

কানাডা সরকারের এমন সহায়তার ঘোষণায় টুইট বার্তায় জাস্টিন ট্রুডোর সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, আমাদের বন্ধু এবং সহকর্মী অনিতা আনন্দকে ধন্যবাদ। যিনি আজ এই ঘোষণা করেছেন। আপনাকে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও দেশটির জনগণকে ধন্যবাদ। রুশ বাহিনীর হামলা প্রতিহতে এসব ট্যাংক দ্রুত কিয়েভে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: সিএনএন


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত