আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহতের জেরে হামাসের রকেট হামলা

ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহতের জেরে হামাসের রকেট হামলা

দখলকৃত পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহতের পর ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে গাজার সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ইসরায়েলের দাবি, গাজার দক্ষিণাঞ্চল থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনভর পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী ক্যাম্পে ব্যাপক তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। গত কয়েকদিন ধরে থেমে থেমে চলা অস্থিরতা চরমে রূপ নেয় এদিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি সেনাদের অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক প্রবীণ ফিলিস্তিনিসহ অন্তত ১০ জন নিহত হন। আহতরা হাসপাতালে ভর্তি। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা।

এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২৭ জানুয়ারি) গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের সীমান্ত এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। যদিও ইসরায়েলে রকেট আঘাত এবং আহতের খবর পাওয়া যায়নি। রকেট উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। কয়েক ঘণ্টার পর ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, রকেটের জবাবে হামাসের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পরিস্থিতিকে আর বাড়াতে চাইছে না। কিন্তু নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিম তীরের জেনিন ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে ইসরায়েল-ফিলিস্তিনি প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র, জাতিসংঘের কর্মকর্তারা। সূত্র: রয়টার্স




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত