আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুদ্ধ অবসানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে: ক্রেমলিন

যুদ্ধ অবসানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে: ক্রেমলিন

ছবি: এলএবাংলাটাইমস

কিয়েভকে নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই যুদ্ধ বন্ধ করাতে পারেন, কিন্তু ওয়াশিংটন এই কাজটি করতে চায় না। এমনই মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন দিমিত্রি পেসকভ।

নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র বলেন, কিয়েভে শাসনের চাবিকাঠি মূলত ওয়াশিংটনের হাতে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হোয়াইট হাউজের বর্তমান নেতা (জো বাইডেন) এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে চান না। বরং ইউক্রেনে আরও অস্ত্র বাড়ানোর পথ বেছে নিয়েছেন তিনি।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে তার বাহিনী। এখন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রেখেছেন তিনি।

এই যুদ্ধকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোএর মধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর হামলা প্রতিহতে কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রও জেলেনস্কির সরকারকে ৩১টি শক্তিশালী ‘আব্রামস’ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। আর কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বৃহস্পতিবার জানিয়েছেন, তারা ৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত