আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না: চীন

ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না: চীন

চীন বলছে, ‘নিষ্ঠুর বাস্তবতা হলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ শান্তি বয়ে আনবে না।’ বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধের এক বছর পূর্তির প্রাক্কালে চীন এই মন্তব্য করেছে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে এই মন্তব্য করেন।

রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বেইজিংকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সতর্ক করার কয়েকদিন পর চীন এমন মন্তব্য করল। খবর আল-জাজিরার।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে এবং রাশিয়াসহ আরও সাতটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই প্রস্তাব পাশের মাত্র কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এল।

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত দাই বিং জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, ‘আগুনে ঘি ঢালা কেবল উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে। দ্বন্দ্বকে দীর্ঘায়িত করা এবং সম্প্রসারিত করা হলে তা কেবল সাধারণ মানুষকে আরও বেশি মূল্য দিতে বাধ্য করবে।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত