আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কলকাতায় যৌন নির্যাতন: মার্কিন নাগরিক গ্রেফতার

কলকাতায় যৌন নির্যাতন: মার্কিন নাগরিক গ্রেফতার


কলকাতার এক বালককে যৌন নির্যাতনের
অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার
করেছে পুলিশ।
লেসলি অ্যালেন পাওয়েল নামের ৫১ বছর বয়সী
ওই মার্কিন নাগরিক সল্টলেকের হায়াৎ রিজেন্সি
হোটেলের ঘরে নিয়ে গিয়ে বালকটির ওপরে
যৌন নির্যাতন চালান বলে অভিযোগ।
বিধাননগর পুলিশের উপ কমিশনার কঙ্কর প্রসাদ বারুই
বিবিসি বাংলাকে জানান শুক্রবার রাতে গ্রেপ্তার করার
পরে ওই মার্কিন নাগরিককে শনিবার আদালতে হাজির
করা হয়েছে।
পুলিশ বলছে, তারা হোটেল কর্তৃপক্ষর কাছ
থেকেই প্রথম অভিযোগ পায়। তদন্তে নেমে
পুলিশ জানতে পেরেছে যে মি. পাওয়েল ওই
বিলাসবহুল হোটেলটিতে ওঠার কিছুক্ষণ পরেই
বেরিয়ে যান আর যখন ফিরে আসেন, তখন তাঁর
সঙ্গে ওই বালকটি ছিল।
নিরাপত্তাকর্মীরা তার পরিচয় জানতে চাইলে মি.
পাওয়েল বলেন যে বালকটি আর তার পরিবার তাঁকে
চিকিৎসা করাতে সাহায্য করছে।
বেশ কয়েকঘন্টা পরে যখন ওই বালকটিকে নিয়ে
মি. পাওয়েল বেরিয়ে যাচ্ছিলেন, তখন ওই
বালকের মুখেচোখে আতঙ্কের ছাপ দেখতে
পান নিরাপত্তাকর্মীরা।
সন্দেহ হওয়ায় আলাদা ডেকে জিজ্ঞাসাবাদ করতেই
বালকটি বলে দেয় যে বেশ কিছু দামী উপহার
কিনে দেওয়ার পরে হোটেলের ঘরে নিয়ে
গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই ব্যক্তি।
ফেসবুকের মাধ্যমে দুজনের আলাপ হয় বলেও
ওই বালকটি জানায়। তার বাড়ী ওই বিলাসবহুল
হোটেলের কাছেই।
এরপরেই পুলিশ গ্রেপ্তার করে ওই মার্কিন
নাগরিককে। কলকাতার মার্কিন উপদূতাবাসকেও
গ্রেপ্তারির বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত