আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

পাকিস্তানে ট্রেন-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০

পাকিস্তানে ট্রেন-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১০

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের
প্রেমনগর স্টেশনের কাছে টেন ও
লরির মধ্যে সংঘর্ষে একজন নিহত
হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন
অন্তত ১০ জন। তাদের মধ্যে তিনজনের
অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময়
রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়
ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের
সংবাদমাধ্যম ডন জানায়, করাচি এক্সপ্রেস
ট্রেনটি বাচোকি লেভেল ক্রসিংয়ে
পৌঁছানোর আগে দায়িত্বরত কর্মকর্তা গেট
বন্ধ করতে শুরু করেন। কিন্তু লরিটি
এরমধ্যেই ট্রেন লাইনে উঠে যায়। এ
সময় দ্রুতগতির ট্রেনের সঙ্গে লরির
সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লরির ড্রাইভার নিহত
হন।
আহতদের মধ্যে পাকিস্তান রেলওয়ের
কর্মাশিয়াল ম্যানেজার (ফ্রেইট), তার
সহকর্মী ও ট্রেনের ড্রাইভার
রয়েছেন। হুসেইন নামে দুর্ঘটনা কবলিত
ট্রেনটির এক যাত্রী বলেন, ট্রেনটির
দ্রুতগতির কারণে ড্রাইভার ব্রেক কষেও
নিয়ন্ত্রণে রাখতে পারেন নি। দুর্ঘটনা
কবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে
উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে
বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত