আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মঙ্গলবার ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

মঙ্গলবার ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ রবিবার ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ন্যাটো জোটে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড। রাশিয়ার সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত ফিনল্যান্ড মোটাদাগে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল।

তুরস্কের আপত্তির কারণে ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান বিলম্বিত হয়। দেশটি সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আঙ্কারা। গত বছর মে মাসে ন্যাটোতে যোগদানের আবেদন করে ফিনল্যান্ড।

জোটে নতুন দেশকে সদস্য করার ক্ষেত্রে ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হয়।

ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো সদর দফতরে প্রথমবারের মতো আমরা ফিনিশ পতাকা উড়বে। ফিনল্যান্ডের নিরাপত্তা, নরডিক অঞ্চলের নিরাপত্তা এবং সামগ্রিক হিসেবে ন্যাটোর নিরাপত্তার জন্য এটি একটি ভালো দিন।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত