আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

যেসব দেশে সবচেয়ে বেশি সাংবাদিক বন্দি

যেসব দেশে সবচেয়ে বেশি সাংবাদিক বন্দি

ছবি: এলএবাংলাটাইমস

মত প্রকাশের স্বাধীনতার জন্য পরিচিত অনেক পশ্চিমা দেশে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। প্রেস ফ্রিডম ট্র্যাকারের তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন বছরে যুক্তরাষ্ট্রে ২১৯ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তুরস্কের কারাগারে ৩৫ জন সাংবাদিক জীবন কাটাচ্ছেন।

বর্তমানে সারা বিশ্বে ৫৫০ জনেরও বেশি সাংবাদিক কারাবন্দী রয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রেও বছরে গড়ে ৫০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়। তবে, সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের গ্রেফতারের বেশিরভাগ ঘটনা ঘটে চীন, মিয়ানমার ও ইরানসহ কয়েকটি দেশে।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি প্রকাশ করেছেন। তিনি যুক্তরাজ্যে এক দশক ধরে বন্দী জীবন কাটাচ্ছেন এবং ২০১৯ সাল থেকে কারাগারে রয়েছেন। সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।

শুধু অ্যাসাঞ্জই নন, প্রকাশিত সংবাদের কারণে বিশ্বজুড়ে সাংবাদিকদের গ্রেফতার বা কারারুদ্ধ হওয়ার আরও অনেক ঘটনা রয়েছে। বর্তমানে বিভিন্ন দেশে ৫৬৫ জন সাংবাদিক কারাবন্দী, যাদের অধিকাংশই বিনা বিচারে বছরের পর বছর ধরে কারাবন্দী।

যেসব সাংবাদিক কারাগারে যান, তাদের দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়েছে। বেশির ভাগ সাংবাদিকই চীনে বন্দী। বর্তমানে সে দেশে শতাধিক সাংবাদিক কারাগারে রয়েছেন। এছাড়া, মিয়ানমারে ৮০ জনকে আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত