আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস!

ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার মার্কিন গোপন নথি ফাঁস!

ছবি: এলএবাংলাটাইমস

রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার গোপন নথি ফাঁস হয়ে গেছে।

বিশদ বিবরণের এসব গোপন নথি এখন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

’নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে।

এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি সামরিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে। অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে।

নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত