আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

তাইওয়ান প্রণালীতে চীনের ৪২ যুদ্ধবিমানের মহড়া

তাইওয়ান প্রণালীতে চীনের ৪২ যুদ্ধবিমানের মহড়া

ছবি: এলএবাংলাটাইমস

তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান। একইসঙ্গে তাইওয়ানের আশেপাশে তিনদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন।

চীনের হুমকি উপেক্ষা করে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। পাশাপাশি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই চীনের পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর এলো।

যুক্তরাষ্ট্র থেকে সাই ইং-ওয়েন তাইওয়ানে ফেরার পরেই তিনদিনের সামরিক মহড়া ঘোষণা দিয়েছে চীন। দেশটি লস এঞ্জেলসে কেভিন ম্যাকার্থির সঙ্গে সাই ইং-ওয়েনের গত বুধবারের (৫ এপ্রিল) বৈঠকের নিন্দাও জানিয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, তারা যুদ্ধপ্রস্তুতি মূলক টহল ও ‘জয়েন্ট সোর্ড’ মহড়া শুরু করেছে। ‘পরিকল্পনা অনুযায়ী’ তাইওয়ান প্রণালী ও তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশে এই মহড়া শুরু হয়েছে।

ইস্টার্ন থিয়েটার কমান্ড সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বহিরাগত শক্তির মধ্যে মিথস্ক্রিয়া এবং উসকানির বিরুদ্ধে এটি গুরুত্বর সতর্কতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষায় জরুরি পদক্ষেপ।

অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৮ এপ্রিল) বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে ৪২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। একইসঙ্গে আরও আটটি চীনা জাহাজ শনাক্তের কথা জানায় তাইওয়ানের মন্ত্রণালয়।

এছাড়া তাইওয়ানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন সাই ইং-ওয়েনের মার্কিন সফরকে সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে। তাদের এ মহড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত