আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক টুইটে জেরাল্ড ডারমানিন জানান, আল্পসের মন্ট ব্ল্যাঙ্কের একটি হিমবাহে রোববার দুপুরে এই তুষারধসের ঘটনা ঘটে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুষারধসের কবলে ধরা পড়া চারজন পাহাড়ে স্কি করছিলেন এবং এখনও তাদের পরিচয় জানা যায়নি। দুপুরের দিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ১১ হাজার ফুট) উচ্চতায় আরমানসেট হিমবাহে তুষারপাতের ঘটনাটি ঘটে। হিমবাহটি চ্যামোনিক্সের প্রায় ৩০ কিলোমিটার (প্রায় ২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হউত-স্যাভোইয়ে অঞ্চলে অবস্থিত।

চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কেন্দ্রে অবস্থিত একটি ছোট শহর, যা অবকাশ যাপনের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। হউত-স্যাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড জানান, তুষারপাতের মাত্রা ছিল ব্যাপক।

এদিকে তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, তুষারধসের ঘটনায় কেউ নিখোঁজ আছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল কাজ করছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত