আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ফ্রান্সে বিস্ফোরণে ধসে পড়া ভবন থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

ফ্রান্সে বিস্ফোরণে ধসে পড়া ভবন থেকে দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিস্ফোরণে চারতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় দুইজনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন ধসের ঘটনায় এখনও ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পাশের একটি ভবন আংশিক ধসে পড়ে।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ছিদ্র হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটে। ধসে পড়ার পর ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। আগুনের কারণে ভবনের নিচে আটকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভবনের আশপাশের ভবনে বসবাসরত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মার্সেইয়ের মেয়র বেনো পায়ান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আটকাপড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের চেষ্টা করছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত