আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

আফগানিস্তানে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই হামলা চালানো হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
কাবুলের পুলিশ কর্তৃপক্ষ দূতাবাসে হামলার খবর নিশ্চিত করেছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও দূতাবাসে হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ‘দূতাবাসে হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’
কাবুলের কেন্দ্রস্থলের শেরপুর এলাকায় স্পেনের দূতাবাসের অবস্থান। সেখানে আজ সন্ধ্যার দিকে ভয়াবহ গাড়িবোমা চালানো হয়। এরপর ওই এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া যায়। তালেবান এই হামলার দায় স্বীকার করে বলেছে, বিদেশি একটি অতিথিশালা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
তবে তালেবানের টার্গেট করা ওই অতিথিশালা স্পেনের দূতাবাসের ভেতরে না বাইরে তা নিশ্চিত হওয়া যায়নি। স্পেনের সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট মারিয়ানো রাজয়কে কাবুলে দূতাবাসে হামলার বিষয়টি জানানো হয়েছে।
সামরিক জোট ন্যাটো জানায়, ন্যাটোর অধীনে স্পেনের নয়জন সেনা আফগানিস্তানে রয়েছে

শেয়ার করুন

পাঠকের মতামত