আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

রাশিয়ার সঙ্গে দূরত্ব কমাতে মস্কোয় গেলেন জন কেরি

রাশিয়ার সঙ্গে দূরত্ব কমাতে মস্কোয় গেলেন জন কেরি

সিরিয়ার সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে
দূরত্ব কমাতে মস্কোয় গিয়েছেন মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সেখানে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী
সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।
সিরিয়ার সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে
এই সপ্তাহের শেষের দিকে একটি বৈঠকের
ক্ষেত্র তৈরির চেষ্টা করবেন জন কেরি।
এরই ধারাবাহিকতায় ইউক্রেন সংকট নিয়েও
মি. কেরি রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন
বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট
বাশার আল-আসাদের ভূমিকা কি হবে, তা
নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে
মতভিন্নতা আছে।
আমেরিকা চাইছে, মি. আসাদ ক্ষমতা থেকে
সরে যান। কিন্তু রাশিয়া মনে করে, এ
বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার সিরিয়ার
জনগণের।
বিরোধ রয়েছে আরো কয়েকটি বিষয়েও।
শান্তি চুক্তির আলোচনার শুরুতেই
আমেরিকান নীতির বিরুদ্ধে রাশিয়া
অভিযোগ তুলেছে যে তারা সন্ত্রাসীদের
‘ভালো’ আর ‘মন্দ’ ভাগ করে সিদ্ধান্ত
নিচ্ছে।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলা
চালাচ্ছে রাশিয়া, কিন্তু আমেরিকার
অভিযোগ, রাশিয়ান বিমান সিরিয়ার
বিদ্রোহীদের অবস্থানে বোমা ফেলছে।
সিরিয়ার সরকার আর বিদ্রোহীদের মধ্যে
সামনের জানুয়ারিতে একটি শান্তি বৈঠক
করার চেষ্টা চলছে।
এরই ধারাবাহিকতায় ইউক্রেন সংকট নিয়েও
মি. কেরি রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন
বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত