আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মালালা

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মালালা

আমেরিকায় মুসলিমদের নিষিদ্ধ করার
আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচনার
জন্ম দেয়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান
পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন
প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের
তীব্র নিন্দা জানিয়েছেন
শান্তিতে নোবেল জয়ী কিশোরী
মালালা ইউসুফজাই।
ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে
মালালা বলেন, তার বক্তব্য ‘ঘৃণা
দ্বারা পূর্ণ’। সন্ত্রাসের জন্য মুসলমানদের
দায়ী করা মানে কট্টর পন্থাকেই উসকে
দেয়া ছাড়া আর কিছু নয়।
পাকিস্তানের পেশোয়ারে একটি
স্কুলে তালেবান হামলার বর্ষপূর্তি
উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন
নোবেল জয়ী মালালা ইউসুফজাই। গত
বছরের ওই হামলায় ১৪০ জন নিহত হয়,
যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু।
মালালা নিজেও ২০১২ সালে
তালেবানদের হামলায় মাথায়
গুলিবিদ্ধ হয়েছিলেন। গত বছরের ওই
হামলার বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার
পাকিস্তানের কয়েকটি প্রদেশে সকল
স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান
বার্নানডিনোতে যে হামলার ঘটে,
সেখানে অভিযুক্ত মুসলমান দম্পতির
একজন তাশফিন আহমেদ পাকিস্তানের
একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
ছিলেন। এই ঘটনার পর ট্রাম্প এর
প্রতিবাদে এক কড়া বক্তব্য দিয়ে বলেন,
যুক্তরাষ্ট্রের উচিত দেশটিতে
মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা। তার
এই বক্তব্য সমগ্র বিশ্বজুড়ে সমালোচনার
ঝড় তোলে। এমনকি নিজ দলের মধ্য
থেকেও সমালোচনার তীরে বিদ্ধ জন
ট্রাম্প।

শেয়ার করুন

পাঠকের মতামত