আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না: বাইডেন

পুতিন আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবেন না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনকে সমর্থন করার ব্যাপারে আমাদের যে সংকল্প, সেটা থেকে আমাদের সরাতে পারবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। রোববার জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন বাইডেন। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের যে সংকল্প সেটা ভঙ্গ করতে পারবে না রাশিয়া। ‘আমরা নড়ব না, পুতিন আমাদের সংকল্প থেকে সরাতে পারবেন না, যদিও তিনি তা পারবেন বলে ভাবছেন,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও আশ্চর্যজনকভাবে জি-৭ শীর্ষ সম্মেলনে গিয়ে হাজির হন। তার আগে বহুদিন ধরে অনুরোধ করার পর কিয়েভকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয় বাইডেন প্রশাসন। এ বিষয়ে জো বাইডেন বলেছেন, তিনি জেলেনস্কির কাছ থেকে দৃঢ় আশ্বাস পেয়েছেন যে, কিয়েভ এফ-১৬ যুদ্ধ বিমান পাওয়ার পর রাশিয়ার ভৌগলিক অংশে কোনো হামলা চালাতে ব্যবহার করবে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের যেসব এলাকায় রাশিয়ান সৈন্যরা থাকবে, সেখানে তারা এটি ব্যবহার করতে পারবে। এদিকে ওয়াশিংটন রোববার জেলেনস্কির জন্য অস্ত্রের একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছে। হিরোশিমায় বৈঠকের সময় জেলেনস্কিকে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত