আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ভারতে কাশির সিরাপ রপ্তানির আগে পরীক্ষা করাতে হবে

ভারতে কাশির সিরাপ রপ্তানির আগে পরীক্ষা করাতে হবে

ভারত থেকে কাশির সিরাপ রপ্তানি করতে হলে তা আগাম পরীক্ষা করাতে হবে। ভারত সরকার কাশির সিরাপ রপ্তানিকারকদের জন্য এই নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই নির্দেশ আগামী ১ জুন থেকে কার্যকর করা হবে।

ভারতের ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’ (ডিজিএফটি) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নিয়মের কথা জানিয়ে বলেছে, কাশির সিরাপ রপ্তানি করার আগে রপ্তানিকারকদের সংশ্লিষ্ট সিরাপ উপযুক্ত কি না, সেই গুণমান পরীক্ষা করাতে হবে।

বাধ্যতামূলক সেই পরীক্ষা করাতে হবে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত সরকারি পরীক্ষাগারে। সেখান থেকে পাওয়া ছাড়পত্রের ভিত্তিতে রপ্তানির অনুমতি পাওয়া যাবে। ২০২৩ সালের ১ জুন থেকে এই ব্যবস্থা চালু হবে।কোন কোন নির্দিষ্ট পরীক্ষাগারে এই ব্যবস্থা থাকবে, তার তালিকাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। এই সরকারি পরীক্ষাগারগুলো চণ্ডীগড়, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বাই, গুয়াহাটির মতো দেশের বিভিন্ন অংশে অবস্থিত।

গত বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ভারতীয় কাশির সিরাপ শিশুমৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। যেমন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছিল। মধ্য এশিয়ার উজবেকিস্তানে মারা গিয়েছিল ১৮ শিশু। এসব দেশের অভিযোগ, ভারতীয় বিভিন্ন সংস্থার কাশির ওষুধ খেয়ে ওই শিশুদের মৃত্যু হয়। সিরাপে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ে কোনো কোনো দেশে।

ওইসব অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়। তারপর থেকেই ভারত সরকার নড়েচড়ে বসে। বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। একাধিক সংস্থা বিদেশে পাঠানো সব কাশির ওষুধ বাজার থেকে প্রত্যাহার করে নেয়। উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়।২০২২-২৩ সালে ভারত ১৭০ কোটি ডলারের বেশি মূল্যের কাশির সিরাপ বিভিন্ন দেশে রপ্তানি করেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত