আপডেট :

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

ইমরান খান ও তার স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইমরান খান ও তার স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমরান ও বুশরা ছাড়া এ তালিকায় রয়েছেন- আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল। খবর ডনের

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ। তিনি বলেন, নিষেধাজ্ঞা পাওয়া পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্টে ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা কেউই পাকিস্তান ছাড়তে পারবে না।

এদিকে শুক্রবার পাকিস্তানের আরেক গণমাধ্যম ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় ইমরান খানের নাম রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান। এক টুইটে ইমরান খান বলেন, বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই, কারণ বিদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসা নেই, এমনকি দেশের বাইরে কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই।

তিনি আরও বলেন, আমি যদি ছুটি কাটানোর সুযোগ পাই, তাহলে আমাদের উত্তরাঞ্চলের পর্বতমালায় যাব। আমার কাছে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। হঠাৎ করেই দলত্যাগ শুরু করেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা। এতে কঠিন পরীক্ষায় পড়েছেন ইমরান খান। এরই মধ্যে ইমরানের সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করা নেতাও সরে গেছেন। কেউ কেউ বলছেন, তারা আর রাজনীতি করবেন না। সেনাবাহিনীর ধরপাকড় ও চাপে পড়ে নেতারা তার পাশ থেকে সরে যাচ্ছেন বলে দাবি করেছেন ইমরান।

তিনি বলেন, এমন দমন-পীড়নের ঘটনা পাকিস্তানের ইতিহাসে আমি আর দেখিনি। যদি বলেন, আপনারা পিটিআইয়ের সদস্য, তাহলে আপনাদের দমন-পীড়ন এবং সহিংসতার কবলে পড়তে হবে। বন্দি করা হবে। আর যদি জাদুকরি শব্দগুলো বলেন যে আমরা আর পিটিআইয়ের সঙ্গে নেই, তাহলে ছাড়া পাবেন।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হন। পরে গত ১২ মে ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে ওইদিন ইমরান খানের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে তার আইনজীবী আবেদন করার পর আদালত জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে জামান পার্কের বাড়িতেই অবস্থান করছেন পিটিআইপ্রধান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত