আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত ৪

জাপানে বন্দুক হামলা-ছুরিকাঘাতে নিহত ৪

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাশানোরি আয়োকি নামে ৩১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর- বিবিসি

জাপানি সংবাদমাধ্যম কিডোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরি ছিল। প্রথমে ছুরি হামলায় তিনি এক নারীকে আহত করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শক ঘটনাস্থলে যান। এ সময় মাশানোরি আয়োকি তাদের ওপর গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তার হাতে একটি হান্টিং রাইফেল ছিল।

হামলাকারী একটি ভবনের ভেতরে ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। তিনি একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। জাপানে বন্দুক সহিংসতার হার বিশ্বের সবচেয়ে কম। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখে চারটির বেশি আগ্নেয়াস্ত্র হত্যার ঘটনা ঘটেছে, যেখানে জাপানে তা শূন্যের কাছাকাছি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত