আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: বাইডেন

চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: বাইডেন

যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ইউএস এয়ারফোর্স একাডেমিতে দেওয়া এক ভাষণে বাইডেন এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটকে ডিপ্লোমা হস্তান্তর করেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট স্নাতকদের সতর্ক করে দেন। রাশিয়া ও চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে উদ্ধৃত করে তিনি বলেন, তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে পরিষেবা দিতে প্রবেশ করতে চলেছে।

রয়টার্স বলছে, ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের ওই অনুষ্ঠানের মাঝেই একপর্যায়ে হোঁচট খেয়ে মঞ্চে পড়ে যান জো বাইডেন। এ সময় বিমানবাহিনীর কর্মকর্তাসহ অন্যরা বাইডেনকে সাহায্য করতে ছুটে যান। পরে তাকে উঠে দাঁড়াতে সহায়তা করেন তারা। এদিকে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, সম্পর্কের গভীর টানাপোড়েন সৃষ্টি হলেও চীনের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ চায় না। চীন ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে সক্ষম হওয়া উচিত, যেখানে আমরা জলবায়ুর মতো কিছু বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান করতে পারি।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্র নিজের এবং তার অংশীদারদের স্বার্থের পক্ষে অটল থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে আমরা জোরালো প্রতিযোগিতার জন্য প্রস্তুত।’ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ওপরও এদিন জোর দেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি আমেরিকান জনগণের সমর্থন কমবে না।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত