আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

সেই নির্ভয়ার এক ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে আজ

সেই নির্ভয়ার এক ধর্ষক ছাড়া পেয়ে যাচ্ছে আজ

মুখ বাঁধা ধর্ষণের আসামী

বিস্তর সমালোচনা স্বত্বেও দিল্লীর
আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের
এক অভিযুক্ত কিশোরকে আজ মুক্তি দেয়া
হচ্ছে কারাগার থেকে। নির্ভয়ার বাবা-মা ওই
ছেলেটির মুক্তি ঠেকাতে হাইকোর্টে
একটি রিট করেও ব্যর্থ হয়েছেন। রবিবার
এই ছেলেটির মুক্তির প্রাক্কালে নির্ভয়ার
বাবা-মা বলছেন, আমরা হেরে গেছি, জিতে
গেছে অপরাধ। সরকারের বরাত দিয়ে বিবিসি
বাংলার দিল্লী সংবাদদাতা শুভজ্যেতি ঘোষ
অবশ্য বলছেন, এখন প্রায় একুশ বছরের
তরুণে পরিণত হওয়া ওই ছেলেটিকে
ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক
একটি নজরদারীতে রাখা হবে।
অন্যান্য নাগরিকদের মতো সমাজে মুক্ত
স্বাভাবিকভাবে বিচরণ করবার অধিকার সে
পাবে না। তবে তাকে নতুন করে আইনের
আওতায় আনার আর কোনও সুযোগ নেই।
ভারতের আইন অনুযায়ী অপরাধ ঘটানেরা
সময়ে কারো বয়স আঠেরোর কম
হলে তাকে তিন বছরের বেশী কারাদণ্ড
দেয়া যাবে না। এদের বিচার হবে কিশোর
আইনে এবং তাকে আটকে রাখাও হবে
কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও
হত্যাকাণ্ডের সময় ওই ছেলেটির বয়স ছিল
আঠেরোর কয়েক মাস কম।
আইনের এই সুযোগটির কারণেই সে তিন
বছর কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছে।
কিন্তু সংবাদদাতা বলছেন, নির্ভয়ার ওই ঘটনার
পর ভারতের এখন এই আইনটি সংস্কারের
উদ্যোগ নেয়া হয়েছে, যাতে এই
ছেলেটির মতো ঘৃণ্য অপরাধে যুক্ত
কেউ এই আইনের সুযোগকে কাজে
লাগিয়ে দ্রুত বেরিয়ে আসতে না পারে।
২০১২ সালে দিল্লীতে চলন্ত বাসে
নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে
ছুড়ে ফেলে হত্যার ঘটনা বিশ্বজুড়ে
তোলপাড় সৃষ্টি করে। সে ছিল একজন
মেডিকেল ছাত্রী। নির্ভয়া তার ছদ্মনাম।
সম্প্রতি অবশ্য নির্ভয়ার আসল নাম প্রকাশ
করে তার বাবা মা। তার আসল নাম জ্যোতি সিং।

শেয়ার করুন

পাঠকের মতামত