আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

রেকর্ড দামে বিক্রি বিশ্বের সবচেয়ে বড় রুবি

রেকর্ড দামে বিক্রি বিশ্বের সবচেয়ে বড় রুবি

রেকর্ড দামে বিক্রি হয়েছে এখন পর্যন্ত নিলামে উঠা বিশ্বের সবচেয়ে বড় রুবি (রত্নপাথর)। গত বৃহস্পতিবার নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে সোথবিস নামে এক প্রতিষ্ঠান।

এক প্রতিবেদনে সিএনএন জানায়, প্রায় ৩ কোটি ৪৮ লাখ ডলারে বিক্রি হয়েছে রুবিটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭৬ কোটি ৫৯ লাখ টাকার সমান। নিলামে বিক্রি হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় ও দামি রুবি এটাই।

মাত্র এক বছর আগে কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস আফ্রিকার মোজাম্বিকের একটি খনিতে রুবিটি আবিষ্কার করে। ৫৫ দশমিক ২২ ক্যারেটের রুবিটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর গোলাপি রং যা অত্যন্ত বিরল। আর তাই রুবিটি নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। বিক্রির আগে রত্নটিকে এখন পর্যন্ত বাজারে আসা ‘অত্যন্ত বিরল’ এবং ‘সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ রুবি হিসেবে বর্ণনা করেছে সোথবিস। মোজাম্বিকের দাপ্তরিক ভাষা পর্তুগিজ। এ ভাষায় রুবিটির নামকরণ হয়েছে ইসত্রেলা ডি ফিউরা বা স্টার অব ফিউরা।

গত বছরের জুলাই মাসে মোজাম্বিকের খনি থেকে তোলার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। এটাকে পরে কেটে ও পলিশ করে ৫৫ দশমিক ২ ক্যারেটে রূপ দেওয়া হয়। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ। ২৫ দশমিক ৫৯ ক্যারেটের ওই রুবিটি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি।

সাধারণত রেকর্ড দামে রত্নপাথর বিক্রিতে হীরার দাপটই বেশি থাকলেও রুবিকে বিশ্বের বিরল ও সবচেয়ে মূল্যবান রত্নপাথর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত