আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে রাষ্ট্রপতিকে বিশ্বের বিশিষ্টজনদের চিঠি

অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে রাষ্ট্রপতিকে বিশ্বের বিশিষ্টজনদের চিঠি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন বিশ্বের বিশিষ্টজনেরা। চিঠিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ‘অনৈতিক’ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আর্থার আকেরলফসহ ৩০০ জন অধ্যাপক, শিক্ষাবিদ এবং বিশ্বের নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে অমর্ত্যের বিবাদ দীর্ঘ দিনের। সম্প্রতি শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে উচ্ছেদ নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নোটিশ লাগিয়েছেন বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। বর্তমানে ‘প্রতীচী’র জমি সংক্রান্ত মামলা সিউড়ি আদালতে বিচারাধীন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।

চিঠিতে রাষ্ট্রপতিকে বিশিষ্টজনেরা বলেন, ভারত সরকারের সঙ্গে অমর্ত্যের মতাদর্শগত পার্থক্য রয়েছে। সেই সুযোগে বিজেপি সরকারকে তুষ্ট করার জন্য অমর্ত্যকে হেনস্তা করছেন বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে উপাচার্যকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি।

ওই চিঠিতে আরও সই করেছেন নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শান্তিনিকেতনের প্রাক্তন শিক্ষার্থী ও রাজনীতিকেরা। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, আমহার্স্টের ইমেরিটাস অধ্যাপক জেমস কে বয়েস, ইউনিভার্সিটি অব আলাবামা, হান্টসভিলের অধ্যাপক অ্যান্থনি ডি’ কস্টা, জেনেভার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক জেনিন রজার্স, ইংল্যান্ডের ডুরহাম ইউনিভার্সিটির বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক বিভাস সাহা, ইউনিভার্সিটি অব এডিনবরার স্কুল অব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেসের ফেলো অনিশ কুমার। এছাড়া দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রভাত পট্টনায়েক, অধ্যাপক অলকা আচার্য, কলকাতার ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক অভিজিৎ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুর ও তৃণমূলের এমপি (রাজ্যসভা) জহর শংকর চিঠিতে সই করেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত