আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

বাবার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেলেন না প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া কুচকাওয়াজ অনুষ্ঠান ট্রপিং দ্য কালারে আমন্ত্রণ জানানো হয়নি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার কুচকাওয়াজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানের সময় দুই সন্তানকে নিয়ে ক্যালিফোর্নিয়াতেই থাকবেন দ্য ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ট্রপিং দ্য কালার। এটি ১৬ শতক থেকেই হয়ে আসছে।

সংশ্লিষ্টরা জানান, এবার ট্রপিং দ্য কালার নামের কুচকাওয়াজের অংশ নেবে এক হাজার ৪০০ এর বেশি সেনা, ৪০০ ঘোড়া ও ৪০০ বাদক। এ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস রাজকীয় অভিবাদন গ্রহণ করবেন।আগের বছরগুলোর মতো এবারও আশা করা হচ্ছিল, এ কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজপরিবারের সব সদস্যই অংশ নেবেন।

ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, হ্যারি ও মেগান না থাকলেও এ কুচকাওয়াজে রাজা তৃতীয় চার্লস ও কুইন ক্যামিলিয়ার সঙ্গে থাকবেন প্রিন্স উইলিয়াম, প্রিন্সেস অ্যান ও প্রিন্স অ্যাডওয়ার্ড। এছাড়া তাদের সঙ্গে থাকবেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও তার সন্তানরা। গত বছরও ট্রপিং দ্য কালার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সেটি ছিল কুইন এলিজাবেথের আমলে। রানির সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন উপলক্ষে ওই আয়োজন করা হয়েছিল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত