আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সিকিমে ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক আটকা

সিকিমে ২৩ বাংলাদেশিসহ ২ হাজার পর্যটক আটকা

ভারতের সিকিমে গত তিনদিনের অবিরাম বর্ষণের কারণে পাহাড়ি রাস্তায় ধ্বস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে আটকা পড়েছেন ২ হাজার জনেরও বেশি পর্যটক। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশিও আছেন।

সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলগুলিতে আটকা পড়েছেন ১৯৭৫ জন দেশী পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ৩ জন সিঙ্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি চার চাকার গাড়ি এবং ১১টি মোটরবাইকও আটকা পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে বলেও জানান তারা।

ভূমিধ্বস এবং পর্যটকদের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কুইক রেস্পন্স টিম এর সদস্যরা, সিকিম পুলিশ, সেনাবাহিনী, ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ট্রাভেল এজেন্সি এসোসিয়েশনের কর্মকর্তারা। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ১৯টি বাস এবং প্রায় ৭০টি ছোট ছোট গাড়ি পাঠানো হয়। এখনো পর্যন্ত ৩টি বাস এবং ২টি ছোট গাড়িতে করে প্রায় ১২৩ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, '১৫ জুন রাতের পর থেকে ১৬ জুন গোটা দিনে ভারী বৃষ্টিপাতের কারণে, সিংটাম-ডিকচু-রাংরান-মঙ্গন-চুংথাং সংযোগকারী রাস্তাগুলির বেশ কয়েকটি জায়গায় ভূমিধ্বস দেখা গেছে।'

এদিকে উত্তরে ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমতলের নদীগুলিতে পানির প্রবাহ বেড়েছে। তিস্তায় পানি বাড়ায় তিস্তার দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি করেছে পশ্চিমবঙ্গ সেচ দপ্তর।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত