আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

পর্নোগ্রাফিতে অভিনয়ের ফাঁদে মেয়েরা

পর্নোগ্রাফিতে অভিনয়ের ফাঁদে মেয়েরা

প্রথমে বড় কোনো সিরিয়ালে
অভিনয়ের টোপ। এরপর বেশি টাকায় পর্নো
ছবির প্রস্তাব। পর্নো ছবিতে কাজ করলে
সিরিয়ালে অভিনয়ের সুযোগ নিশ্চিত, এই টোপও
দেয়া হত। নারীদের দৈনিক পারিশ্রমিক ৫ হাজার
টাকা। পুরুষের পারিশ্রমিক দৈনিক আড়াই হাজার টাকা।
সোমবার ভারতের সল্টলেকের একটি বাড়ি
থেকে পর্নোগ্রাফি চক্রে জড়িত থাকার
অভিযোগে প্রায় ২৮ জনকে গ্রেপ্তারের পর
জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমনই তথ্য।
পুলিশের প্রাথমিক অনুমান, শহরে এইভাবে
পর্নোগ্রাফি শুটিং এবং চক্র বেড়ে ওঠার পিছনে
রয়েছে বড়সড় কোনও চক্র। আটকদের
জেরা করে পুলিশ জানতে পেরেছে,
প্রথমে সিরিয়ালের টোপ দিয়ে টানা হয় জুনিয়র
আর্টিস্টদের। এরপর নীল বা পর্নো ছবি তৈরি
করে ছড়িয়ে দেয়া হত ওয়েবসাইটে।
আটকদের জেরা করে পুলিশ জানতে
পেরেছে, পর্নোছবি তৈরির জন্য এই চক্রের
টার্গেট উঠতি জুনিয়র আর্টিস্টরা।
শুধু কলকাতা নয়। গোয়েন্দারা জানতে
পেরেছেন, দুই চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম
সহ বিভিন্ন এলাকায় পর্নোগ্রাফির শুটিং করেছে
এই চক্র। সল্টলেকের ডিডি ব্লকের এই
বাড়িতেও আগে অন্তত দুবার শুটিং হয়েছে।
তবে কলকাতার এই চক্রটি শুধু ছবি তৈরির কাজ করত।
জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, ১০ থেকে
১৫ মিনিটের ছোট পর্নো ছবি বা সেমি
পর্নো তৈরি হত। পাঠানো হত দিল্লির একটি
সংস্থাকে। ওই সংস্থাই বিভিন্ন ওয়েবসাইটে ছবিগুলি
আপলোড করতো। মুনাফা ভাগ হত আধাআধি। এই
পর্যন্ত চক্রটি প্রায় ৬০টি পর্নোছবি তৈরি
করেছে। চক্রটির সিনেমাটোগ্রাফির লাইসেন্স
ছিল না। দিল্লির ওই সংস্থা সম্পর্কে ইতোমধ্যে
খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা। চিঠি দেয়া
হয়েছে ওয়েবসাইটগুলোকেও।
গোয়েন্দারা জানতে পেরেছেন, ছবি তৈরির
পাশাপাশি বাংলাদেশ, নেপালে পর্নো ছবির সিডিও
পাচার করা হত। বিধাননগরের গোয়েন্দাদের
অনুমান, গোটা চক্রের পিছনে রয়েছেন
প্রভাবশালী কোনও ব্যক্তি।
জানা যায়, শুধু ওয়েবসাইট আপলোড নয়। সিডি তৈরি
করে বাংলাদেশ, নেপালে পাঠানো হত।

শেয়ার করুন

পাঠকের মতামত