আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

আকস্মিক সফরে পাকিস্তানে নরেন্দ্র মোদি

আকস্মিক সফরে পাকিস্তানে নরেন্দ্র মোদি

রীতিমতো চমকে দিলেন নরেন্দ্র
মোদি। আফগানিস্তানের কাবুল সফর
শেষে নয়া দিল্লি ফেরার পথে আজ
শুক্রবার হঠাৎ করেই লাহোরে গেলেন
ভারতের প্রধানমন্ত্রী।
আজ নওয়াজ শরিফের জন্মদিন। আজ ৬৬
বছর বয়স হলো তার। সকালেই মোদি
ফোন করে নওয়াজকে জন্মদিনের
শুভেচ্ছা জানান। আফগান
পার্লামেন্টের যৌথ অধিবেশনে
ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের
উদ্দেশে কড়া বক্তব্যও দেন মোদি।
অবশ্য পাকিস্তানের নাম উল্লেখ
করেননি তিনি।
আফগানিস্তানে কাজ শেষে দিল্লি
ফেরার পথে মোদিকে বহনকারী
এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি
স্থানীয় সময় সন্ধ্যার দিকে
লাহোরের আল্লামা ইকবাল
বিমানবন্দরে অবতরণ করে। নওয়াজ
শরিফ বিমানবন্দরে তাকে স্বাগত
জানান।
আফগান পার্লামেন্টে ভাষণ শেষ
হওয়ার কিছুক্ষণের মধ্যেই মোদির টুইট
বার্তায় জানান, পাক প্রধানমন্ত্রী
নওয়াজ শরিফের সঙ্গে কথা বললাম,
তাকে জন্মদিনের শুভেচ্ছা
জানালাম।
এই টুইটের মিনিট খানেক পর আরেকটি
টুইটে লেখেন, আজ বিকেলে লাহোরে
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে
দেখা হচ্ছে। দিল্লি ফেরার পথে
আমি সেখানে নামব।
প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির এটাই
প্রথম পাকিস্তান সফর। ১২ বছর পর
কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা
রাখলেন পাকিস্তানের মাটিতে।
২০১৬-তে মোদির পাকিস্তান সফর
নির্ধারিত হয়েছিল আগেই। তবে তার
আগেই ভারতের প্রধানমন্ত্রীর বিমান
পাকিস্তানে অবতরণ করলো।
ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ
মোদির এই সিদ্ধান্তকে স্বাগত
জানিয়ে টুইটারে লেখেন, এই হলো
প্রকৃত রাষ্ট্রনায়ক। প্রতিবেশীদের
সঙ্গে এই রকমই সম্পর্ক হওয়া উচিত।
তবে কংগ্রেস প্রধানমন্ত্রীর এই
সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
মোদি ভারতের পররাষ্ট্রনীতিকে
হাস্যকর করে তুলছেন বলে প্রাক্তন
কেন্দ্রীয় মন্ত্রী মণিশ তিওয়ারি
মন্তব্য করেন।
এদিকে, মোদির এই আকস্মিক সফরের
খবরে সবাই উত্তেজনায় আছেন। গত
জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন
মোদি ও নওয়াজ। এরপর দুই
প্রধানমন্ত্রী গত মাসের শেষের
দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে
জলবায়ু সম্মেলনে কথাও বলেন।
এসব ঘটনাকে বিশ্লেষকেরা চির
প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও
পাকিস্তানের সম্পর্কে বরফ গলার
আভাস হিসেবে মনে করছেন।
এদিকে, জন্মদিন উপলক্ষে পরিবারের
সঙ্গেই রয়েছেন নওয়াজ। ইসলামাবাদ
ছেড়ে তিনি পৈতৃক বাড়ি লাহোরে
রয়েছেন। মোদির সঙ্গে দেখা করতে
তিনি লাহোর বিমানবন্দরে যান।

শেয়ার করুন

পাঠকের মতামত