আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আত্মহত্যায় উদ্যত লোকটিকে থামালেন তুর্কি প্রেসিডেন্ট

আত্মহত্যায় উদ্যত লোকটিকে থামালেন তুর্কি প্রেসিডেন্ট

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ
এরদোয়ান ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে
আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির
সঙ্গে কথা বলে তাকে ঐ কাজ থেকে
নিরস্ত করেছেন।
ইস্তাম্বুলের বসফোরাস প্রণালীর ওপর দিয়ে
যাওয়া ব্রীজের রেলিং এ উঠে পড়েছিল এই
লোকটি। তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ
এরাদোয়ানের গাড়ি বহর ঠিক ঐ সময়
ব্রিজটি অতিক্রম করছিল।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়,
প্রেসিডেন্টের স্টাফরা এই লোকটিকে
রেলিং থেকে নেমে আসতে অনুরোধ
জানাচ্ছে। শেষ পর্যন্ত তারা লোকটিকে
প্রেসিডেন্টের কাছে গিয়ে কথা বলার জন্য
রাজী করাতে সক্ষম হয়।
এরপর লোকটিকে গাড়িতে অপেক্ষমান
মিস্টার এরদোয়ানের কাছে নিয়ে যাওয়া
হয়।
প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান তাঁর
গাড়িতে বসেই লোকটির সঙ্গে কথা বলেন।
বলা হচ্ছে লোকটি পারিবারিক সমস্যার
কারণে বিষন্নতায় ভুগছিল। তুরস্কের একটি
বার্তা সংস্থা জানাচ্ছে, পুলিশ দুই ঘন্টা
ধরে এই লোকটিকে ব্রিজ থেকে ঝাঁপিয়ে
পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল।
প্রেসিডেন্টের দফতরের একজন কর্মকর্তা
জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান
লোকটিকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি
দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত