আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইরানের রাস্তায় টহলে ফিরছে নৈতিক পুলিশ

ইরানের রাস্তায় টহলে ফিরছে নৈতিক পুলিশ

ইরানের নারীরা যাতে ঘরের বাইরে বের হওয়ার সময় পোশাকবিধি মেনে চলে এবং চুল ঢেকে রাখে তা নিশ্চিত করতে দেশটির রাস্তায় টহলে ফিরছে নৈতিক পুলিশ। দেশটির সংশ্লিষ্ট বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই মুখপাত্র রোববার জানান, ইরানের হিজাব আইন প্রয়োগে রাস্তায় রাস্তায় নৈতিক পুলিশের টহল আবারও শুরু হচ্ছে।

পোশাকবিধি অমান্যের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ইরানের রাজধানী তেহরানে গ্রেপ্তার হওয়ার পর পুলিশ হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে দুই মাসের বেশি সময় ধরে চলা রক্তাক্ত বিক্ষোভের মুখে নৈতিক পুলিশের কার্যক্রম বন্ধ রাখা হয়। সেই ঘটনার প্রায় ১০ মাস পর নৈতিক পুলিশ আবারও রাস্তায় নামতে যাচ্ছে।

বিধি মেনে হিজাব না পরার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের নৈতিক পুলিশ। পরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। নির্যাতনে মাহসার মৃত্যু হয়েছে দাবি করে সে সময় রাস্তায় নেমে আসে ইরানের মানুষ। এ মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়ে পড়লে দমনপীড়ন জোরদার করে ইরানি কর্তৃপক্ষ। এতে অন্তত ২০০ ইরানি নিহত হয় বলে কর্তৃপক্ষ স্বীকার করেছে। মানবাধিকার সংগঠনের হিসাবে এ সংখ্যা দ্বিগুণ।

ইরানের শরিয়াহ আইন অনুযায়ী, ইরানে নারীরা ঘরের বাইরে বের হলে অবশ্যই তাদের চুল ঢেকে রাখতে হবে এবং লম্বা ও ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, যাতে শারীরিক অবয়ব বোঝা না যায়। নৈতিক পুলিশের মূল কাজ হলো‒ সবাই যাতে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে ও মেনে চলে তা নিশ্চিত করা এবং যারা তা করবে না তাদের আটক করা।

ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, রাস্তায় টহল দেওয়ার সময় নৈতিক পুলিশের সদস্যরা প্রথমে যেসব নারী পোশাকবিধি যথাযথভাবে অনুসরণ করবে না তাদের সতর্ক করবেন। এরপরও ওই নারীরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, পুলিশ তখন 'আইনি পদক্ষেপ' নিতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত