আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মণিপুরে নগ্ন করে দুই নারীকে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

মণিপুরে নগ্ন করে দুই নারীকে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের একটি মাঠে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন।এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে। খবর- এনডিটিভি

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, এক দল পুরুষ অসহায় দুই নারীর শ্লীলতাহানি করছে। তারা কাঁদছে এবং তাদের ছেড়ে দেওয়ার জন্য অপহরণকারীদের কাছে মিনতি করছে।

তবে পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে অন্য একটি জেলায়। যদিও এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) কাংপোকপিতে দায়ের করা হয়েছিল। ঘটনাটি পুলিশকে অগ্রাধিকারে ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি বলেন, ঘটনাটি নিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ নিয়ে স্মৃতি ইরানি একটি টুইটও করেছেন। বলেছেন, মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে আমার কথা হয়েছে। যিনি আশ্বস্ত করেছেন, অপরাধীদের বিচারের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না। টুইটে লিখেছেন, ‘দু্ই মহিলাকে যৌন নিপীড়নের ভয়াবহ ভিডিও নিন্দনীয় এবং অমানবিক। মুখ্যমন্ত্রী বীরেন সিংহ আমাকে জানিয়েছেন যে ঘটনাটির তদন্ত চলছে। তিনি আশ্বাস দিয়েছেন অপরাধীদের বিচারের আওতায় আনতে কোনো ছাড় হবে না।’

মণিপুর পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিওতে জড়িতদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। এ ব্যাপারে অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই অশান্ত মণিপুর। মণিপুরের সংখ্যাগুরু মেইতি সম্প্রদায়ের তফসিলি জাতিভুক্ত হওয়ার দাবি নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত এ রাজ্যটিতে বেশ অস্থিরতা চলছে। ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে উত্তপ্ত অবস্থা ছিল সেখানে।

মণিপুর হাইকোর্ট মেইতিইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপরই কুকি, জ়ো-সহ বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সংগঠনগুলো তার বিরোধিতায় নামে। আর সেই ঘটনা থেকেই সহিংসতার সূচনা হয় সেখানে। এখন পর্যন্ত প্রায় দু’শ মানুষের মৃত্যু এবং ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে মণিপুরে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত