আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

সামাজিক মাধ্যমে ভাইরাল মণিপুরে সেই দুই নারীর সঙ্গে কী হয়েছিল?

সামাজিক মাধ্যমে ভাইরাল মণিপুরে সেই দুই নারীর সঙ্গে কী হয়েছিল?

ভারতের মণিপুর রাজ্যে নগ্ন করে যে দুই নারীকে রাস্তায় হাঁটানো হয়েছে, তাঁদের একজন অভিযোগ করেছেন, পুলিশই তাঁদের ওই উন্মত্ত তরুণদের হাতে তুলে দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

গত ৩ মে সহিংসতা শুরুর পরের দিন ৪ মের একটি ভিডিও ফুটেজ গত বুধবার রাতে প্রকাশ্যে আসে। সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণদের একটি দল গ্রামের রাস্তা দিয়ে দুই নারীকে হাঁটিয়ে ধানখেতে নিয়ে যাচ্ছে। দুই নারী সম্পূর্ণ নগ্ন এবং হাঁটতে হাঁটতেই তরুণদের কয়েকজন দুই নারীকে যৌন নিগ্রহ করছেন। দুই নারী কাঁদছেন এবং তাঁদের ছেড়ে দিতে অনুরোধ করছেন।

সংক্ষিপ্ত ওই ভিডিওতে দেখা গেছে, নারীদের ধানখেতের ভেতর দিয়ে অজ্ঞাত কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই দুই নারীর একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার ১৫ দিন পর থানায় এ নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি পুলিশ। গত বুধবার সেই ভিডিও প্রকাশ হওয়ার পর গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত ১৮ মে এ ঘটনায় অভিযোগ দায়ের হয়। সেখানে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দুই নারীর মধ্যে একজন ‘দিনদুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে দলবদ্ধ ধর্ষণের শিকার’ হন। অভিযোগ থেকে জানা যায়, উচ্ছৃঙ্খল জনতা ওই দুই নারীর গ্রামে যখন হামলা করে, তখন একদল নারী নিরাপত্তার শঙ্কায় পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় হামলাকারী জনতা পুলিশকে থামিয়ে তাঁদের তিনজনকে ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, ছিনিয়ে নেওয়া তৃতীয় নারীর বয়স পঞ্চাশের কোঠায়। তিনজনের মধ্যে সবচেয়ে ছোট যিনি, তাঁর বাবা-ভাইকেও দুর্বৃত্তরা ছিনিয়ে নেয়। ১৯ বছরের ভাই তাঁর বোনকে দুর্বৃত্তদের কবল থেকে বাঁচাতে চেষ্টা করলে তাঁকে হত্যা করা হয়।ভুক্তভোগী ওই নারী ইন্ডিয়ান এক্সপ্রেসকে গতকাল বৃহস্পতিবার বলেন, ওই সময় পুলিশ তাঁদের নামমাত্র সুরক্ষা দিয়েছিল।

ওই নারী তাঁর শ্বশুরবাড়ি থেকে ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘পুলিশ সেই লোকগুলোর পক্ষে ছিল, যারা আমাদের গ্রামে হামলা করছিল। পুলিশ আমাদের বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গ্রাম থেকে একটু দূরে নিয়ে যায় এবং আমাদের রাস্তায় উন্মত্ত ব্যক্তিদের ভেতরে ঠেলে দেয়। পুলিশই আমাদের তাদের কাছে তুলে দেয়।’

এই নারী আরও বলেন, ‘ওই লোকগুলো আমাদের সঙ্গে যা করার, তা–ই করে আমাদের ফেলে যায়। এরপর আমরা সেখান থেকে পালাই।’ তবে ওই নারী বলেন, তিনি এই ঘটনার কোনো ভিডিও সম্পর্কে জানেন না। তিনি বলেন, ‘মণিপুরে কোনো ইন্টারনেট নেই। তাই আমরা এ নিয়ে কিছু জানি না।’

ওই নারীর স্বামী সেনাসদস্য ছিলেন। তিনি ইন্ডিয়া টিভিকে বলেন, এ ঘটনা তাঁর জীবনের খুবই দুঃস্বপ্নের একটি মুহূর্ত। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে আশঙ্কা করে তিনি বলেন, সেই উচ্ছৃঙ্খল জনতা হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে ‘জন্তুর মতো’ এসেছিল। তারা নারীদের আলাদা করে তাদের সঙ্গে নিয়ে যায় এবং নগ্ন হতে বাধ্য করে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত