আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাগদাদ ছাড়লেন সুইডিশ দূতাবাসের কর্মীরা

বাগদাদ ছাড়লেন সুইডিশ দূতাবাসের কর্মীরা

পবিত্র কোরআনের কপি পোড়ানো ইস্যুতে ইরাকের রাজধানী বাগদাদে থাকা সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটি। এর পরই বাগদাদ থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত সুইডেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইরাক সরকার সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে বুধবার ইরাকে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সময় সুইডেনের দূতাবাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। যদিও তাতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এরপর শুক্রবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তাজনিত কারণে দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সব কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্টকহোমে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আর কোনো কথা বলেননি তিনি।

এর আগে দূতাবাসে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম এক বিবৃতিতে বলেছিলেন, যা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই। সুইডেনের পুলিশ স্টকহোমে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে দেশটির দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে ইরাক সরকার।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত