আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এমারসন মানানগাগওয়া

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এমারসন মানানগাগওয়া

এমারসন মানানগাগওয়া

জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এমারসন মানানগাগওয়া। তবে এ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন বিরোধীরা।

২০১৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর জিম্বাবুয়ের দায়িত্ব গ্রহণ করেন মানানগাগওয়া। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই এ নির্বাচনে মানানগাগওয়া পুনরায় নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করেন।

জিম্বাবুয়ে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় ছিলেন শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসক গোষ্ঠী। ১৯৮০ সালে তাদের হটিয়ে ক্ষমতায় আসে জানু-পিএফ পার্টি। এ নির্বাচনেও জানু-পিএফ পার্টির প্রার্থী আবারও নির্বাচিত হলেন।

শনিবার জিম্বাবুয়ের নির্বাচন কমিশন (জেডইসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে বিরোধী দলের প্রধান নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। আর ৫২.৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এমারসন মানানগাগওয়া।

নির্বাচনে কারচুপি এবং বিরোধী দলীয় ভোটারদের ওপর দমন পীড়নের অভিযোগ আনায় ফলা প্রকাশে বিলম্ব হয়। শনিবার ফলাফল প্রকাশের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে।

এদিকে এ নির্বাচনের ফল মেনে নেয়নি জিম্বাবুয়ের বিরোধী দল। তারা এ ফলাফলকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। বিরোধী দলের নেতারা বলছেন, আমরা এ ফলাফল মানি না। শিগগির আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এ নির্বাচন আন্তর্জাতিক মানের হয়নি বলে মত দিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন পর্যবেক্ষণ করে তারা শুক্রবার এ তথ্য জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত