আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ভারতীয় বিমান বাহিনী পাবে ১০০টি নতুন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনী পাবে ১০০টি নতুন যুদ্ধবিমান

ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান এসেছে। কিন্তু ভারতীয় বিমান বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনো রাশিয়ার তৈরি মিগ। ছয় দশক ধরে ভারত এই যুদ্ধবিমান ব্যবহার করছে। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে। মিগ ক্র্যাশ করার ঘটনাও ঘটেছে বার বার। মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমানবাহিনীর হাতে তুলে দেয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে। এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান।

এই বিমান তৈরির দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে। মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির বরাত দেওয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, আগামী কয়েকবছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয়। এই বিমানে 'অস্ত্র' নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এছাড়াও মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার থাকবে এই বিমানে। ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত