আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ট্রাম্পের সমাবেশ থেকে তাড়িয়ে দেয়া হলো মুসলিম নারীকে

ট্রাম্পের সমাবেশ থেকে তাড়িয়ে দেয়া হলো মুসলিম নারীকে

এবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ
থেকে এক মুসলিম নারীকে তাড়িয়ে দেয়া
হয়েছে। শুক্রবার রাতে সাউথ ক্যারোলাইনার
রোড হিলে সমাবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী
ট্রাম্প। আর ওই সমাবেশেই উপস্থিত হয়েছিলেন
রোজ হামিদ নামে মুসলিম নারী।
টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজ
একটি গেঞ্জি পড়ে বসেছিলেন সমাবেশে,
তাতে ইংরেজিতে লেখা ছিল- 'SALAM I come in
peace' অর্থাৎ সালাম, আমি শান্তির জন্য এসেছি।
এসময় তার পাশে থাকা ব্যক্তিরা রোজকে বিদ্রূপ
করতে থাকে। রোজও পাল্টা জবাব দিচ্ছিলেন।
ফলে সমাবেশে চিৎকার-চেঁচামেচি শুরু হওয়ায়
ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। পরে তারা
সমাবেশ থেকে এই মুসলিম নারীকে বের করে
দেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে রোজ বলেন,
এটা সত্যি দুঃখজনক যে আমাকে নীরবেও প্রতিবাদ
জানাতে দেয়া হল না। তারা এমনও বলেছে যে,
আমার কাছে না কি বোমা রয়েছে।
রোজকে বের করে দেয়ার পর ট্রাম্প বলেন,
আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং আমাদের
বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
আর এভাবেই ওরা (মুসলিম) আমাদের পরিবেশ নষ্ট
করছে।
ট্রাম্পের সমালোচনা করে রোজ বলেন,
যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে
ট্রাম্পের এ সব কথাবার্তা দায়ী।
প্রসঙ্গত, ইতিমধ্যে ইসলাম ও অভিবাসীবিরোধী
বক্তব্যের জন্য ট্রাম্প সারা বিশ্বে সমালোচিত
হয়েছেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ
নিষিদ্ধের দাবিও জানিয়েছিলেন ট্রাম্প।

শেয়ার করুন

পাঠকের মতামত