আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

শস্য চুক্তি নিয়ে বৈঠকে বসবেন জাতিসঙ্ঘ প্রধান

শস্য চুক্তি নিয়ে বৈঠকে বসবেন জাতিসঙ্ঘ প্রধান

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনকালে ব্যক্তিগত সাক্ষাৎকালে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি এক সংবাদ সম্মেলনে প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে আমার সাক্ষাৎ হতে যাচ্ছে।’

এক্ষেত্রে গুতেরেস উল্লেখ করেন যে তিনি রাশিয়ান ফেডারেশন, ইউক্রেন এবং তুরস্কের প্রতিনিধির সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন। তবে তাদের একত্রিত করার তার কোনো পরিকল্পনা নেই।

তিনি আরো বলেন, ‘আমি কৃষ্ণ সাগর সংক্রান্ত উদ্যোগ, ইউক্রেনের খাদপণ্য রফতানি এবং রাশিয়ার সার ও খাদ্যপণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার মধ্যেই বিভিন্ন সুবিধা দেয়ার বিষয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি।’

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশন ১৯-২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুলাই রাশিয়া শস্য চুক্তিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে অস্বীকার করে। এক বছর আগে করা এ চুক্তি কৃষ্ণ সাগরজুড়ে ইউক্রেনে উৎপাদিত শস্যের নিরাপদ রফতানি নিশ্চিত করেছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এ চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার বিশ্ব বাজারে রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোনো শর্তই পূরণ করা হয়নি। ফলে তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত