আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান

১০ জন নাবিকসহ মার্কিন নৌযান আটক করেছে ইরান

দুটি টহল নৌকায় ছিলেন মার্কিন নাবিকেরা। দশজন নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযান আটক করেছে ইরান।
মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌযান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌযান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়।
মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। তিনি বলেন, পরবর্তীতে ইরানীয়রাই তাদেরকে জানান যে নাবিকরা নিরাপদ আছে।
ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে।
ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সাথে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে মি. জারিফের সাথে কথা বলেছেন মি. কেরি।
ইরানের পারমানবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারী বার্তা সংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে।
যদিও ওয়াশিংটন বলছে নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।
গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। সেসময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ঐ পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচনা’ বলে অভিহিত করেছিলেন

শেয়ার করুন

পাঠকের মতামত